Kishanganj | আত্মঘাতী মহিলা পুলিশকর্মী! তদন্তে এল পূর্ণিয়ার ফরেন্সিক টিম, শোকের ছায়া পুলিশমহলে   

Kishanganj | আত্মঘাতী মহিলা পুলিশকর্মী! তদন্তে এল পূর্ণিয়ার ফরেন্সিক টিম, শোকের ছায়া পুলিশমহলে   

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: অস্বাভাবিক মৃত্যু কিশনগঞ্জ সদর থানার এক মহিলা পুলিশকর্মীর। মঙ্গলবার বিকেলে কিশনগঞ্জের ডুমুরিয়া ভাট্টা পাড়ার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। জানা গিয়েছে, মৃত মহিলা পুলিশকর্মীর নাম প্রীয়ঙ্কা কুমারী (২৭)। বাড়ি বিহারের নালন্দা জেলার ইসলামপুরে। তিনি কিশনগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বর্তমানে চাকরি সূত্রে ডুমুরিয়া ভাট্টা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

এদিন বিকেলে পর্যন্ত প্রীয়ঙ্কা ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির মালিকের। তিনিই বিষয়টি জানান কিশনগঞ্জ সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। দেখেন শোবার ঘরে সিলিং ফ্যানে ঝুলছে পুলিশকর্মীর দেহ। এরপরেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কিশনগঞ্জ সদর হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রীয়ঙ্কা কুমারী ২০১৮ ব্যাচের পুলিশ কর্মী। মাত্র তিনমাস আগে কাটিহার থেকে বদলি হয়ে কিশনগঞ্জ থানায় আসেন। তিনি একাই থাকতেন ভাড়া বাড়িতে। কিশনগঞ্জ পুলিশ সুপার সাগর কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল খতিয়ে দেন পূর্ণিয়ায় ফরেন্সিক টিম। যদিও পুলিশ সুপার এই ঘটনার প্রেক্ষিতে কোনও ধরনের মন্তব্য করেননি। তবে প্রীয়ঙ্কার মৃত্যুতে জেলার পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *