Kishanganj | অসমে পাচারের ছক! ৪৪টি মহিষ সহ গ্রেপ্তার ট্রাকচালক

Kishanganj | অসমে পাচারের ছক! ৪৪টি মহিষ সহ গ্রেপ্তার ট্রাকচালক

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: অসমে (Assam) পাচারের ছক! ৪৪টি মহিষ সহ ট্রাক চালককে গ্রেপ্তার করল কিশনগঞ্জ (Kishanganj) সদর থানার পুলিশ। বৃহস্পতিবার হালিম চকের কাছে একটি অসম নম্বরের ট্রাক থেকে ৪৪টি মহিষ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ ট্রাকচালক রজব আলম (২০)-কে গ্রেপ্তার করে। ধৃত অসমের বরপেটার বাসিন্দা।

জানা গিয়েছে, হরিয়ানা থেকে মহিষগুলি অসমে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে অভিযান চালিয়ে অসমগামী ট্রাকটিকে আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪৪টি মহিষ। ট্রাকচালক পুলিশকে কোনো নথি দেখাতে পারেনি। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *