Cyber Crime | শিলিগুড়িতে ১৬ লক্ষ টাকার সাইবার প্রতারণা! ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার ১

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ১৬ লক্ষ টাকারও বেশি সাইবার প্রতারণার (Cyber Crime) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর (Bhaktinagar) থানার পুলিশ। ধৃতের নাম সুরজিত সরকার। তিনি শিলিগুড়ির (Siliguri) আশিঘর সংলগ্ন নেতাজি কলোনি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।

ঘটনার মূল হাইলাইটস:

  • প্রতারণার পরিমাণ: প্রায় ১৬ লক্ষ ১৪ হাজার টাকা।
  • কোথায় অ্যাকাউন্ট ব্যবহার: ভক্তিনগর থানা এলাকার মোট আটটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রতারণার টাকা স্থানান্তরিত হয়েছিল।
  • তথ্যসূত্র: ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের নজরে আসার পর, সাইবার ক্রাইম উইং, ওয়েস্ট বেঙ্গলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভক্তিনগর থানায় মামলা রুজু হয়।
  • গ্রেপ্তার: তদন্তে নেমে রবিবার রাতে অভিযুক্ত সুরজিত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সুরজিত সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৫ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের হদিস মিলেছে। এই টাকার সঙ্গে সাইবার প্রতারণার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই সাইবার প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

The submit Cyber Crime | শিলিগুড়িতে ১৬ লক্ষ টাকার সাইবার প্রতারণা! ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার ১ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *