Khoribari | বাঁশবোঝাই কনটেনারের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা! গ্রেপ্তার ১

Khoribari | বাঁশবোঝাই কনটেনারের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা! গ্রেপ্তার ১

ব্লগ/BLOG
Spread the love


খড়িবাড়ি: বাঁশবোঝাই কনটেনারের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা! রবিবার গভীর রাতে খড়িবাড়ি পুলিশ (Khoribari Police) এক সন্দেহজনক কনটেনারকে আটক করে। কনটেনারের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। বাঁশ বোঝাই কনটেনারের আড়ালে থরে থরে সাজানো বার্মাটিক কাঠ। যার আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার (Arrest) করা হয়েছে গাড়ির সহকারী চালককে। তার নাম রাজেশ যাদব। সে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা।

খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম থেকে বার্মাটিক কাঠ বোঝাই করে কনটেনারটি ঘোষপুকুর হয়ে খড়িবাড়ি (Khoribari) দিয়ে বিহারের দিকে যাচ্ছিল। বাংলা-বিহার সীমানার চক্করমারি চেকপোস্ট সংলগ্ন এলাকায় কনটেনারটিকে আটক করে খড়িবাড়ি পুলিশ। অবস্থা বেগতিক দেখে গাড়িটি আটক করার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায়। তবে সহকারী চালককে ধরে ফেলে পুলিশ।

এরপর খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাসের উপস্থিতে কনটেনারের দরজা খুলে দেখা যায়, বাঁশের আড়ালে পাচার হচ্ছিল বার্মাটিক কাঠ। বাজেয়াপ্ত হয়েছে ৩০টি কাঠের ব্লক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, টেকসই কাঠ হিসাবে বার্মাটিক নানা আসবাবপত্র ও কাঠ শিল্পে ব্যবহৃত হয়। ফলে দেশজুড়ে এই কাঠের ব্যাপক চাহিদা রয়েছে। পুলিশ কাঠ সহ কনটেনারটি বাজেয়াপ্ত করেছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *