Khalid Jamil names India Soccer Crew’s 23-player squad for New Zealand friendlies

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খারাপ খেলার জের। অবশেষে জাতীয় দল থেকে বাদ পড়লেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর পরিবর্তে ফের জাতীয় দলে ডাক পেলেন বিশাল কাইথ। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ফিফা ফ্রেন্ডলির জন্য ২৩ জনের দল গড়ছেন খালিদ জামিল।

সেই দলে ডাক পেলেন ইস্টবেঙ্গলের তরুণ স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গাও। দুই প্রধান থেকে এর বাইরে ডাক পেয়েছেন অভিষেক সিং, মেহতাব সিং, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, জয় গুপ্তা, এডমুন্ড লালরিনডিকা। তবে বাদ পড়েছেন ইস্টবেঙ্গলের প্রভসুখন গিল। ভারত ১২ নভেম্বর ও ১৫ নভেম্বর ম্যাচ দু’টি খেলবে। প্রথম ম্যাচ ভারতীয় সময় সকাল সাড়ে এগারোটায় ও দ্বিতীয় ম্যাচ সকাল সাড়ে আটটায় হবে। ফুটবলারদের শনিবার বেঙ্গালুরুর ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। একদিন অনুশীলন করে নিউজিল্যান্ড রওনা হবে দল।

আরও পড়ুন:

এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে রয়েছে ভারতীয় দল। সেই দলের অনেকে আবার নিউজিল্যান্ডে যাবেন। সাফের দল থেকে লিস্টন, বিজয় ভার্গিস এবং মহম্মদ সুহেলকে ডেকেছেন কোচ খালিদ। তিনি বলেছেন, “নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলেছেন। খুব কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। বাইরের মাঠে দু’টো ম্যাচ আমাদের জন্য খুব কঠিন পরীক্ষা হবে। আমরা ভালো করে প্রস্তুতি নিতে চাই। শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলব। চেষ্টা করব, দল হিসেবে উন্নতি করার।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *