Khaiber Pakhtunkhawa emergency | খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি! আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাকিস্তানের সরকারের পক্ষ থেকে খাইবার পাখতুনখাওয়ায় আচমকা জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারি হওয়ার (Khaiber Pakhtunkhawa emergency) পর পরই নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি (Sohail Afridi)। রাজধানী পেশোয়ারের বিভিন্ন রাস্তা ভারী কন্টেইনার দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।

ইমরানের দল পিটিআইয়ের কড়া প্রতিবাদ ও বিরোধিতার মুখে যৌথ অভিযান চালিয়ে পেশোয়ার থেকে এই রাজনৈতিক নেতাকে হেফাজতে নেওয়া হয়। মূলধারার সূত্র জানাচ্ছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দীর্ঘ মিছিলের অগ্রভাগে থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ পরিচালনা করছিলেন সোহেল আফ্রিদি। বর্তমান শাহবাজ শরিফ ও আসিম মুনিরের নেতৃত্বাধীন যৌথ ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে তিনি অত্যন্ত জোরালোভাবে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। পেশোয়ারে আইনপ্রণেতা ও দলীয় কর্মীদের দমনের উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনী এবং প্রদেশটির পুলিশের যৌথ উদ্যোগে এই বিশাল অভিযান চালানো হয়। কেন্দ্রের এই একতরফা পদক্ষেপকে অত্যন্ত অগণতান্ত্রিক বলে তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। তাঁর মতে, প্রদেশের স্বায়ত্তশাসনকে খর্ব করা হয়েছে এবং সাধারণ মানুষের ভোটের অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

ফেডারেশনকে শক্তিশালী করতে হলে কখনোই প্রদেশগুলোকে দুর্বল করা উচিত নয় বলে সতর্কবার্তা দিয়েছেন ব্যারিস্টার গোহর। সন্ত্রাস দমনের জুজু দেখিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ কিংবা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে এই পরিস্থিতিকে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বড় ধরনের কোনো সংঘাত এড়াতে পাক সরকারকে অহংকার বিসর্জন দিয়ে যৌক্তিক দাবি মেনে নেওয়ার এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার পরামর্শ দিয়েছে পিটিআই প্রধান। এদিকে সংবিধান ও গণতন্ত্রের পথ ধরে খাইবার পাকখাওয়ার জরুরি অবস্থার বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে পিটিআই কোর কমিটি। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সাংবিধানিক সুশাসন ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয়েছে। সরকারের এই দমনপীড়ন অব্যাহত থাকলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় নেমে আসবে বলে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলো। গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় রোধ করতে একমাত্র আলোচনার পথেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব বলে মত প্রকাশ করা হয়েছে।

The put up Khaiber Pakhtunkhawa emergency | খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি! আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *