Siliguri | ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, শিলিগুড়িতে পোস্টার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আসন্ন দুর্গাপুজোর(Durga Puja) প্রাক্কালে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে সাঁটানো কিছু পোস্টার ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র দানা বেঁধেছে বিতর্ক(controversy)। শহরের বিভিন্ন রাস্তায় একশোরও বেশি ব্যানার ও পোস্টার লাগিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ'(Hindu Jagaran Mancha)। ওই পোস্টারগুলোতে বিশেষ কিছু বার্তা দিয়ে দাবি করা হয়েছে যে এটি কোনও ফতোয়া বা নির্দেশিকা নয়, নিছকই একটি আবেদন। পোস্টারে লেখা রয়েছে, ‘বিরিয়ানি খান, হিন্দু দোকানে’, ‘পুজোর সামগ্রী কিনুন, হিন্দু দোকান থেকে’ এবং কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে, ‘ফেরিওয়ালা কে? তা একটু ভাবুন’।
সংগঠনের পক্ষে এই পদক্ষেপকে সমাজ সচেতনতামূলক ও জাগরণের একটি প্রয়াস হিসেবে তুলে ধরা হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের সদস্য অভিষেক দাস এই প্রসঙ্গে পরিষ্কার জানিয়েছেন যে সমগ্র সমাজকে জাগিয়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং গোটা শিলিগুড়িতেই এই ব্যানার ও পোস্টার লাগনো হয়েছে। তাঁদের দাবি, এটি নিছকই সামাজিক বার্তা, কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না; বরং সাধারণ মানুষ নিজেদের বিচারবুদ্ধি দিয়ে ঠিক করুক তারা কী গ্রহণ করবে।
যদিও এই প্রচারের তীব্র সমালোচনা করে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহল। পথচলতি সাধারণ মানুষের মতে, বাঙালি হিসেবে কখনও খাবার কেনার সময় বা বিরিয়ানি খেতে গিয়ে কারিগর কোন ধর্মের, সেই প্রশ্ন তোলার রেওয়াজ এখানে ছিল না। বিশেষ করে দশকর্মা বা পুজোর শোলার কাজের মতো বহু ঐতিহ্যবাহী বিষয়ের সঙ্গে বহু সংখ্যালঘু কারিগর ও যুক্ত রয়েছেন। মুক্তচিন্তার পরিপন্থী এমন আবেদন সাধারণ সম্প্রীতির আবহ নষ্ট করছে বলেই মত অনেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *