Kerala vlogger claims she arrested by Mujahideen in Afghanistan

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আফগানিস্তান সফরে গিয়ে মহা বিপদে কেরলের জনপ্রিয় মহিলা ভ্লগার। সোমবার সোশাল মিডিয়ায় তরুণী দাবি করলেন, আফগানিস্তানের বামিয়ান শহরে তাঁকে গ্রেপ্তার করেছেন মুজাহিদিনরা। বিদেশে গিয়ে এই ঘটনায় আতঙ্কিত তরুণী। সোশাল মিডিয়ায় তিনি সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। তাঁর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা যাচ্ছে, কেরলের ওই তরুণীর নাম অরুণিমা। ‘ব্যাকপ্যাকার অরুণিমা’ নামে একটি সোশাল মিডিয়া পেজ রয়েছে তাঁর। কিছুদিন আগে ভারত থেকে আফগানিস্তান সফরে যান ওই তরুণী। নিয়মিত ভিডিও পোস্ট করছিলেন। গত সোমবার সোশাল মিডিয়াতেই তিনি দাবি করেন, “আফগানিস্তানে এসে বিপদে পড়েছি। বামিয়ান শহরে আমাকে গ্রেপ্তার করেছে মুজাহিদিনরা।” তিনি যাতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে বিষয়ে সাহায্যের আর্জি জানিয়েছেন। সোশাল মিডিয়া পেজে স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া গ্রেপ্তারি সংক্রান্ত কাগজও তুলে ধরেছেন তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:

গত কয়েকদিন ধরে আফগানিস্তানে ভ্রমণ করছেন অরুণিমা। সেখানে তালিবান শাসনে মহিলাদের দুর্দশা, ভয়, বিধিনিষেধ নিয়ে অকপটে কথা বলেছেন অরুণিমা।

বিদেশমন্ত্রকের তরফেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। অরুণিমা যে পোস্ট করেছেন তার সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। ঠিক কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়। গ্রেপ্তারের পরিস্থিতি সম্পর্কেও বিশদে কিছু জানাননি তিনি। সবমিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আফগানিস্তানে ভ্রমণ করছেন অরুণিমা। সেখান থেকে বেশকিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। যেখানে তালিবান শাসনে আফগানিস্তানের মহিলাদের দুর্দশা, ভয়, বিধিনিষেধ নিয়ে অকপটে কথা বলেছেন অরুণিমা। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সময় কাটানোর বহু ছবিও সামনে এসেছে। এর ঠিক পরই সামনে এল তাঁর গ্রেপ্তারির বিষয়টি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *