Kerala | মেয়ের বিয়েতে জামায় কিউআর কোড লাগিয়ে টাকা নিচ্ছেন বাবা! বিয়ে না ব্যবসা? প্রশ্ন নেটিজেনদের

Kerala | মেয়ের বিয়েতে জামায় কিউআর কোড লাগিয়ে টাকা নিচ্ছেন বাবা! বিয়ে না ব্যবসা? প্রশ্ন নেটিজেনদের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যেকোনও বিয়েই স্পেশাল। প্রত্যেক বিয়েকে কেন্দ্র করেই আলাদা আবেগ থাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে। ভারতীয়রা তো আবার বিয়েকে এক পবিত্র বন্ধন হিসেবে দেখেন। আর প্রতিটা বিয়েই নিজের নিজের আচার ও ঐতিহ্যের কারণেই অনন্য। তবে নিজের মেয়ের বিয়েতে কেরালার(Kerala) এই ব্যক্তি যা করলেন তাতে অনেকেরই চোখ কপালে উঠেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয়ে দেখা গেছে, এক বাবা তার মেয়ের বিয়েতে বুকে QR কোড লাগিয়ে অতিথিদের উজ্জ্বল হাসির সঙ্গে স্বাগত জানাচ্ছেন। নববধূকে রঙিন কাগজে মুড়ে উপহারের বদলে আশীর্বাদ স্বরূপ অতিথিরা সেই কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাচ্ছেন। মেয়ের বিয়েতে বাবার এমন অদ্ভুত আচরণ সাড়া ফেলেছে। অনেক বিয়েতেই উপহার হিসেবে নগদ অর্থ দেওয়ার রেওয়াজ আছে। তবে কেরালার(Kerala) এই বিয়েতে তেমন কোনও রেওয়াজ ছিল কিনা তা জানা যায়নি। তবে রাতারাতি এই ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। নেটিজেনরা অনেকেই এই ব্যক্তির মানসিকতার প্রশংসা করেছেন। তবে অনেকে আবার এটিকে হাস্যকৌতুকের রসদ হিসেবেও দেখেছেন। আবার কেউ বিদ্রুপ করে বলছেন “বিয়ে তো নয় ব্যবসা”। কেউ বা নববধূর বাবাকে “জোকার” বলেও কমেন্টে জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *