Katrina Kaif feeling lovely amid post-pregnancy body-shaming

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য ক্যাটরিনা কাইফের শরীরী গড়ন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই! মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যের সময় প্রথম নায়িকার শরীরী গড়ন নিয়ে চর্চা শুরু হয়। তবে গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকে কটাক্ষ, আক্রমণাত্মক বাক্যবাণের বহর যেন আর বেড়েছে। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে শাহরুখ-সলমনদের হিট নায়িকাকে। ছবিশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! একাংশের দাবি, ক্যাটরিনার কেরিয়ার শেষ! এমন কটাক্ষের আবহে মুখ খুললেন নায়িকা খোদ।

অভিনেত্রী জানান, বর্তমানে তাঁর রূপচর্চার মূল লক্ষ্যই হল ভিতর থেকে সুস্থ থাকা। সুষম খাদ্যাভ্যাস, নানা কাজে সক্রিয় থাকা এবং নিত্যদিন ধ্যান বা মেডিটেশন করা।

আরও পড়ুন:

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, মাতৃত্বের পর শুধু তাঁর শরীরী গড়নে নয়, বরং ত্বকেও আমূল পরিবর্তন এসেছে। নায়িকার কথায়, সময়ের সঙ্গে সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলেছেন তিনি। কীরকম? নিন্দুকদের প্রসঙ্গ উল্লেখ না করেই ক্যাটরিনার সপাট মন্তব্য, “আমি যখন মডেলিং এবং অভিনয় কেরিয়ার শুরু করি, তখন সৌন্দর্য নিয়ে নানা ধরনের গতেবাঁধা প্রচলিত ধারণা ছিল। তবে এখন আমার কাছে নিজেকে সেরাভাবে তুলে ধরার অর্থ হল অন্তর থেকে ভালো অনুভব করা। আর সামগ্রিকভাবে নিজের যত্ন নেওয়ার মাধ্যমেই সেই অনুভূতি আসে।” অভিনেত্রী জানান, বর্তমানে তাঁর রূপচর্চার মূল লক্ষ্যই হল ভিতর থেকে সুস্থ থাকা। শরীরের প্রদাহ নিয়ন্ত্রণ, সুষম খাদ্যাভ্যাস, নানা কাজে সক্রিয় থাকা এবং নিত্যদিন ধ্যান বা মেডিটেশন করা। ক্যাটরিনা বিশ্বাস করেন, এই ছোট ছোট অভ্যেসগুলিই ত্বক ও সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখে।

“আপনি যখন ভিতর থেকে সুস্থ বোধ করেন, সেই আত্মবিশ্বাসই আপনার বাহ্যিক চেহারায় ফুটে ওঠে।…”

Katrina Kaif Post-Pregnancy Body-Shaming: Pakistani Actor Ali Zafar Defends
‘মা হওয়ার পর ফুলে ঢোল’, শরীরী গড়ন নিয়ে লাগাতার কটাক্ষের শিকার ক্যাটরিনা কাইফ।

অভিনেত্রীর কথায়, “সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ রোদে থাকি এবং দিনের প্রথম একঘণ্টা মোবাইল, কম্পিউটার, ট্যাবের স্ক্রিন থেকে দূরে থাকি। আমার মনে হয়, আপনি যখন ভিতর থেকে সুস্থ বোধ করেন, সেই আত্মবিশ্বাসই আপনার বাহ্যিক চেহারায় ফুটে ওঠে। আর এটাই আমার কাছে সৌন্দর্যের আসল সংজ্ঞা।”

ক্যাটরিনা কাইফ এখন ‘ফুলটাইম মা’! মাতৃত্বের পর কি পাকাপাকি বলিউড ছাড়লেন? পঁচিশ সাল থেকেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ার অন্দরে। কারণ একুশ সালে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মোটে একটি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা। সেটাও ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তবে ‘মেরি ক্রিসমাস’-এর পর আর কোনও সিনেমা-সিরিজে দেখা যায়নি ক্যাটরিনাকে। এমনকী বলিউডি লাইমলাইট থেকেও বর্তমানে শতহস্ত দূরে থাকেন অভিনেত্রী। যে নায়িকা একসময়ে শাহরুখ-সলমনদের মতো তাবড় সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন, তাঁকে বর্তমানে বিটাউনের কোনও পার্টি, প্রিমিয়ারের অনুষ্ঠানেও পাওয়া যায় না। এমতাবস্থায় পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন নিন্দুকদের দাবি, মাতৃত্বে ভারে নাকি নায়িকার কেরিয়ার শেষ! উপরন্তু প্রসব-পরবর্তী ওজনবৃদ্ধি নিয়ে অভিনেত্রীকে বর্তমানে কম কটাক্ষের শিকার হতে হচ্ছে না। এসবের মাঝেই সৌন্দর্যের প্রকৃত সংজ্ঞা শেখালেন ক্যাটরিনা কাইফ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *