Katihar | কমলার জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু ৩ শিশুর, আশঙ্কাজনক ৪!  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুণ্যলগ্নে নদী থেকে জল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের (Bihar) কাটিহারের (Katihar) কোরা বিধানসভা কেন্দ্রের ফলকা থানা এলাকায় কমলা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল সাতটি শিশু। স্থানীয়দের তৎপরতায় চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা গেলেও, তিন শিশুর প্রাণহানি ঘটেছে। উদ্ধার করার পর ৭ জন শিশুকে স্থানীয় ফলকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ শিশুকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় মৃত তিন শিশুর নাম দেব কুমার (১০), অমন কুমার (৯) এবং সর্বজিৎ কুমার। দেহগুলি ময়নাতদন্তের জন্য কাটিহার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর শ্রাবণ মাসে এই কমলা (Kamala) নদীর তীরে পুজো ও জল ভরার জন্য প্রচুর পুণ্যার্থী এবং সাধারণ মানুষের ভিড় জমে। অথচ প্রতিবারের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে নদীঘাটে কোনো ধরনের পর্যাপ্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলেই এই বড়ো ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সোমবারে এই ট্র্যাজেডির পর শোকস্তব্ধ মৃত শিশুদের পরিবার ও এলাকাবাসী। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও নদীঘাটে স্থায়ী নিরাপত্তার দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

The submit Katihar | কমলার জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু ৩ শিশুর, আশঙ্কাজনক ৪!   appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *