Kalyan Banerjee | ‘অভিষেক আমার ছেলের মতো…’, অভিমান ভুলে সুরবদল কল্যাণের!

Kalyan Banerjee | ‘অভিষেক আমার ছেলের মতো…’, অভিমান ভুলে সুরবদল কল্যাণের!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ও তীব্র রাজনৈতিক চাপানউতোরের মধ্যে এবার সুরবদল শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেও, শনিবার তাঁর গলায় শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। অভিষেককে ‘ছেলের মতো’ আখ্যা দিয়ে কল্যাণ জানান, সন্তানের সব ভুল ক্ষমা করাই একজন বাবার কর্তব্য।

এদিন এক সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক আমার ছেলের মতো। সন্তানের সব ভুলত্রুটি ক্ষমা করে দেওয়াই একজন বাবার কাজ।’ এর আগে কল্যাণ সরাসরি অভিষেককে ‘অহংকারী’ বলে তোপ দেগেছিলেন এবং তাঁর কারণেই দল ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি করেছিলেন। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আমরা নাকি অভিষেক?’, এমন চরম হুঁশিয়ারি দিয়ে অন্য সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার তাঁর এই ভোলবদল রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।

অন্যদিকে, এদিন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন এবং বিরোধীদের ওপর প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে।’ তবে তৃণমূলের ১৯ জন বিক্ষুব্ধ সাংসদ লোকসভার স্পিকারের দ্বারস্থ হওয়া বা বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বিজেপি এদের গ্রহণ করবে না।’ পাশাপাশি, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংযুক্তিকরণের সম্ভাবনাও সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন তিনি। সব মিলিয়ে, কল্যাণের সুর নরমের এই ঘটনা রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *