JPSC Ex-Chairman Arrest | পরীক্ষার জন্য কালো তালিকাভুক্ত সংস্থাকে বরাত! এবার জেপিএসসি কাণ্ডে সিআইডির জালে প্রাক্তন চেয়ারম্যান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে এবার সিআইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন চেয়ারম্যান (JPSC Ex-Chairman Arrest) এল খিয়াংতে (L Khiangte)। কালো তালিকাভুক্ত সংস্থা ‘টিডিপিএল’-কে পরীক্ষার দায়িত্ব কেন দেওয়া হয়েছিল, তা নিয়ে লাগাতার সিআইডি (CID) জিজ্ঞাসাবাদের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তের স্বার্থে গত ২২ জুলাই তিনি পদত্যাগ করেছিলেন।

অন্যদিকে, এই নিয়োগ দুর্নীতির প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো ঝাড়খণ্ড। পরীক্ষার্থীরা স্বচ্ছতা ও সিবিআই (CBI) তদন্তের দাবিতে রাজপথে নেমে আন্দোলন জোরদার করেছেন। রাঁচি, হাজারিবাগ, ধানবাদ ও বোকারো সহ বিভিন্ন জেলায় তীব্র প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছে।

সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আন্দোলনকারীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং জলকামান প্রয়োগ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বিগত ৯ দিন ধরে অনশনে থাকা ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে স্ট্রেচারে করেই আন্দোলনস্থলে নিয়ে আসা হয়। সকলেই স্পষ্ট ভাষায় পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়খণ্ড সরকার জানায়, আন্দোলনকারীদের সিংহভাগ দাবিই মেনে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি বিচার বিভাগীয় নজরদারিতে তদন্ত করতে রাজ্য প্রস্তুত। তবে বিচারাধীন বিষয় হওয়ায় জেএসএসসি সিজিএল পরীক্ষা এই মুহূর্তে বাতিল করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *