উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তিনটির বেশি টেস্ট খেলবেন না!সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এমনটাই জানিয়েছেন দলের মূল পেসার জসপ্রীত বুমরাহ। এর আগে অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে পাচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। তবে শেষ টেস্ট খেলার সময় চোট পান তিনি। যার ফলে কোপ পড়ে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাতেও। আইপিএলের শুরুর দিকেও খেলানো হয়নি তাঁকে। এরপর চোট সারিয়ে মাঠেও ফেরেন তিনি । কিন্তু এই মুহূর্তে তাঁর পক্ষে যে পাচটি টেস্টের ধকল নেওয়া সম্ভব নয়, এদিন সেকথাই তিনি জানিয়ে দিলেন । আসন্ন ইংল্যান্ড সফরে তাই তিনটির বেশি টেস্ট খেলতে রাজি নন তিনি।
তবে বুমরাহ পাঁচটি টেস্টে না খেলায় আসন্ন ইংল্যন্ড সফরে তাঁকে অধিনায়ক হিসাবে না দেখার সম্ভাবনার কথাই উঠে আসছে। সাদা বলের খেলায় তবে কি এবার নেতৃত্বের ব্যাটন সামলাবেন শুভমন গিল? উল্লেখ্য, টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলালেও অধিনায়কের ভূমিকায় এর আগে দেখা যায়নি তাঁকে। সুতরাং তিনি যদি অধিনায়ক হন তবে তাঁর নেতৃত্বে দল কেমন পারফর্ম করে ইংল্যন্ডের মাটিতে, তা দেখতে যে মুখিয়ে থাকবেন ক্রিকেট অনুগামীরা, সেকথা বলাই বাহুল্য।
