Jamui molestation case | জামুই শ্লীলতাহানি কাণ্ডে পুলিশের ‘এনকাউন্টার’, গুলিবিদ্ধ মূল অভিযুক্ত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : বিহারের জামুইয়ে নাবালিকার শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত নন্দন যাদব পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে খুঁজে বের করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জামুইয়ের মারওয়া পাহাড়ের কাছে টিউশন সেরে বাড়ি ফিরছিল এক কিশোর ও কিশোরী। পথে তাদের আটকে হেনস্তা করা হয়। মেয়েটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে নারীর নিরাপত্তা নিয়ে। তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও, অধরা ছিল মূল অভিযুক্ত নন্দন যাদব। তাঁর খোঁজে তল্লাশি চালাতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছিল।

অবশেষে মঙ্গলবার ভোরে নন্দনের হদিস পান তদন্তকারীরা। পুলিশ তাকে পাকড়াও করতে গেলে সে পালানোর চেষ্টা করে, এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পায়ে গুলি লাগে নন্দনের। পরে তাকে গ্রেপ্তার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *