Jalpaiguri Municipality | পুজোর মুখে ফের অচলাবস্থার আশঙ্কা! বকেয়া পেনশনের দাবিতে সোমবার থেকে জলপাইগুড়ি পুরসভায় তালা লাগানোর হুমকি অবসরপ্রাপ্ত কর্মীদের  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


জলপাইগুড়ি: দুর্গাপুজোর ঠিক আগে ফের চরম আর্থিক সংকটের মুখে জলপাইগুড়ি পুরসভার (Jalpaiguri Municipality) অবসরপ্রাপ্ত কর্মীরা। বকেয়া পেনশনের দাবি নিয়ে শুক্রবার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্রের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাঁরা। কিন্তু সেই আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা, সমস্যার কোনো সুরাহা না হওয়ায় আগামী সোমবার থেকে পুরসভা কার্যালয় বন্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত কর্মীরা।

‘জলপাইগুড়ি অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতি’র অভিযোগ, পুরসভার বর্তমান কর্মরত আধিকারিক ও কর্মচারীরা নিয়মিত বেতন পেলেও অবহেলিত থাকছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। বর্তমানে প্রায় ৩০০ জন অবসরপ্রাপ্ত কর্মী তাঁদের বিগত তিন মাসের পেনশন পাননি। গত সেপ্টেম্বর মাসেই এই একই দাবিতে পুরসভায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। সেই সময় প্রশাসনের তরফে দ্রুত বাকি পেনশন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু অভিযোগ, প্রতিশ্রুতির কথা রাখেনি পুর কর্তৃপক্ষ।

এদিন বৈঠকের শেষে সংগঠনের সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানান, “আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই আজই নিজেদের মধ্যে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী সোমবার থেকে পুরসভা বন্ধ করে দিয়ে ফের জোরদার আন্দোলনে নামব আমরা।” তবে এই বিষয়ে এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। আদালতের নির্দেশ সদ্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলেও পুজোর মুখে জলপাইগুড়ি পুরসভায় এই নতুন করে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়েছে।

The publish Jalpaiguri Municipality | পুজোর মুখে ফের অচলাবস্থার আশঙ্কা! বকেয়া পেনশনের দাবিতে সোমবার থেকে জলপাইগুড়ি পুরসভায় তালা লাগানোর হুমকি অবসরপ্রাপ্ত কর্মীদের   appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *