বহরমপুর: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় দেশ! ঠিক তারই মাঝে বুধবার ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদে কান্দি এলাকা। ঘটনার বীভৎসতায় মৃত্যু হয় এক শিশুর। জখম হন মহিলা পুরুষ মিলিয়ে ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত শিশুর নাম আরফিন পারভীন। জখমের বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ডালিম শেখের বাড়িতে ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। আচমকা এই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে উদ্ধার কার্যে হাত লাগাআয় স্থানীয়রা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। আসে দমকলের দুটি ইঞ্জিন। এক এক করে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।
