Jalpaiguri Information |  দিল্লি থেকে কোচবিহার ফেরার পথে দুর্ঘটনার কবলে অনন্ত মহারাজের গাড়ি, যা হল তারপর…

Jalpaiguri Information |  দিল্লি থেকে কোচবিহার ফেরার পথে দুর্ঘটনার কবলে অনন্ত মহারাজের গাড়ি, যা হল তারপর…

শিক্ষা
Spread the love


ধূপগুড়ি: পথ দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের (Anant Maharaj) গাড়ি। শনিবার ভোরে জলপাইগুড়ির (Jalpaiguri Information) জেলার ধূপগুড়ি (Dhupguri)-র কলেজপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এদিন জাতীয় সড়কের ধারে এক গালামালের দোকানে ঢুকে যায় গাড়িটি। সেইসময় গাড়িতে সাংসদ নিজে উপস্থিত ছিলেন না। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন নিজেকে অনন্ত মহারাজের ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ পরিচয় দেওয়া এক মহিলা এবং এক যুবক।

গাড়িতে সওয়ার যাত্রীরা জানান, দিল্লি (Delhi) থেকে সড়কপথে কোচবিহার (Cooch Behar) ফিরছিলেন তাঁরা। পথে চালকের চোখ ঘুমে ঢলে পড়ে। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর না হলেও দুর্ঘটনায় আঘাত পান ওই মহিলা যাত্রী গ্রেটার কোচবিহার পিপলস অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক নমিতা বর্মন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ভেঙে পড়া দোকানে ঘুমিয়ে থাকা বছর সত্তোরের নিরঞ্জন বর্মন জানান, এদিন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে বিছানায় ধাক্কা মারে৷ তাতেই ঘুম ভেঙে যায় তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে ভিড় হতেই এক অজ্ঞাতপরিচয় যুবকের বাইকে চেপে উধাও হয়ে যান ওই মহিলা। গাড়িতে একাধিক বড় ব্যাগ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *