Jalpaiguri | জলপাইগুড়িতে প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর! অভিযোগের তীর বিজেপির দিকে, অস্বীকার পদ্ম শিবিরের

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: শনিবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকায় এক প্রাক্তন তৃণমূল (TMC) অঞ্চল সভাপতির বাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল। আক্রান্ত নেতার নাম মকবুল হুসেন। তিনি বিতর্কিত তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামী হিসেবে পরিচিত।রাজ্যের রাজনৈতিক পালাবদলের প থেকে পলায়তক ছিলেন তিনি। সম্প্রতি তিনি জামিন পেয়ে বাড়ি ফেরার পর শনিবার রাতে মুখ ঢাকা একদল লোক তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় মকবুল বাড়িতে না থাকলেও তাঁর পরিবার উপস্থিত ছিল। পরিবারের দাবি, হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছে এবং এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদল ঘটে যেখানে তৃণমূলের সমর্থনে বোর্ড গড়েছে বিজেপি এবং উপ-প্রধান হয়েছেন চিত্র রায়। অতীতে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই বুথেই ব্যালট বক্স লুঠের অভিযোগ উঠেছিল মকবুলের বিরুদ্ধে।

তবে এদিনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান চিত্র রায় জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

The submit Jalpaiguri | জলপাইগুড়িতে প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর! অভিযোগের তীর বিজেপির দিকে, অস্বীকার পদ্ম শিবিরের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *