আন্দোলনরত ছাত্রীদের ধর্ষণের হুমকি! নয়া বিতর্ক এসআরএফটিআইয়ে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আন্দোলনরত ছাত্রীদের ধর্ষণের হুমকি! সমাজমাধ্যমে এহেন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ছবি ও ভিডিও তোলা হচ্ছে বলেও অভিযোগ পড়ুয়াদের। এরপরেই এই ঘটনায় কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুলিশের সাইবার শাখায় ই-মেলের মাধ্যমে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবারের বৈঠকে পড়ুয়ারা অভিযোগ করেন, ক্যাম্পাসের ভিতরে পুলিশ, নিরাপত্তারক্ষী এবং অপরিচিত ব্যক্তিরা তাঁদের ছবি ও ভিডিয়ো তুলছেন, যা তাঁদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।

আরও পড়ুন:

জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়। পড়ুয়াদের মারধর ও বহিরাগতদের প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। পাল্টা উপাচার্যকে হেনস্তা এবং ভাঙচুরের অভিযোগে ছ’জন পড়ুয়াকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। হস্টেল ও মেস বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। যা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনকারী পড়ুয়াদের।

শনিবারের বৈঠকে পড়ুয়ারা অভিযোগ করেন, ক্যাম্পাসের ভিতরে পুলিশ, নিরাপত্তারক্ষী এবং অপরিচিত ব্যক্তিরা তাঁদের ছবি ও ভিডিয়ো তুলছেন, যা তাঁদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। উপাচার্যের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এই অচলাবস্থা কাটানোর জন্য সরাসরি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পড়ুয়ারা। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *