Is Neymar even within the Brazil coach’s FIFA World Cup plans?

Is Neymar even within the Brazil coach’s FIFA World Cup plans?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বাকি আর মাত্র চার মাস। তারপরেই বল গড়াবে ফিফা বিশ্বকাপের। এই মুহূর্তে নিজেদের দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনার কাজে ব্যস্ত দলগুলো। ব্রাজিলও এর ব্যতিক্রম নয়। প্রশ্ন হল, ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন নেইমার? ইতিমধ্যেই এ ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনসেলত্তি। 

আরও পড়ুন:

ইএসপিএন ব্রাজিলের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মে মাসে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ। তার মধ্যে ১১ জনের জায়গা মোটামুটি নিশ্চিত। তাঁদের নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন আনসেলত্তি। তালিকায় রয়েছেন গোলকিপার অ্যালিসন বেকার; ডিফেন্ডার মারকিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস; মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস এবং কাসেমিরো; আক্রমণভাগের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি। এমন তালিকা দেখার পর প্রশ্ন উঠছে, ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের মিশনে তাহলে কি নেইমার নেই?

২০২৩ সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরও চোট মুক্ত হতে পারেননি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন তিনি। ইতিমধ্যেই স্যান্টোসের হয়ে ১৫০টি ম্যাচ খেলার বিরল নজির তৈরি করেন নেইমার। তবে অস্ত্রোপচারের পর ফিট হয়ে ম্যাচে ফেরাটা বেশ কঠিন নেইমারের পক্ষে। অন্তত বিশ্বকাপের আগে সেটা অসম্ভব মনে হচ্ছে। ব্রাজিল কোচ সম্প্রতি বলেছিলেন, সম্পূর্ণ ফিট ফুটবলার ছাড়া তাঁর দলে জায়গা পাওয়া যাবে না। সেই কারণে নেইমারকে আদৌ বিশ্বকাপ দলে দেখা যাবে কি না, তা নিয়ে এখন থেকেই সংশয়।

আরও পড়ুন:

উল্লেখ্য, বহুদিন ধরেই ব্রাজিল দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ১১ জনের তালিকা প্রায় নিশ্চিত হয়ে গেলেও বাকি ১৫ জনের জন্য লড়াই চলছে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *