IPL 2025 | লখনউ-মুম্বই ম্যাচ শুরু আগেই আগুন একানা স্টেডিয়ামে, আতঙ্কিত দর্শকরা  

IPL 2025 | লখনউ-মুম্বই ম্যাচ শুরু আগেই আগুন একানা স্টেডিয়ামে, আতঙ্কিত দর্শকরা  

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ একানা স্টেডিয়ামে। লখনউ বনাম মুম্বইয়ের ম্যাচ শুরুর আগেই বিপত্তি ঘটে গেল স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাইরে লেগে গেল ভয়াবহ আগুন। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে ম্যাচ দেখতে আসা দর্শকরা। ছুটোছুটি শুরু হয়ে যায়। তবে ইতিমধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে একানা স্টেডিয়ামের বাইরে। সেই সময় মাঠে ঢোকার জন্য ভিড় দর্শকদের। দুই দলের প্রচুর সমর্থক তখন ম্যাচের প্রবেশপত্র নিয়ে হাজির স্টেডিয়ামের গেটে। তখনই আগুন এবং ধোঁয়া দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন অনেকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই তারা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের এক কর্তা জানিয়েছেন, কোনও সমর্থকের ক্ষতি হয়নি। ম্যাচও সঠিক সময়েই শুরু হবে। ঘটনার পরেই সমর্থকদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। বাড়তি বাহিনী এনে ভিড় নিয়ন্ত্রণ করা হয়। তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *