IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান তুলেও শেষরক্ষা হলো না পঞ্জাব কিংসের। অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালসের (DC) কাছে হেরে প্লে-অফের লড়াই আরও কঠিন করে ফেলল শ্রেয়স আয়ারের দল। এই নিয়ে টুর্নামেন্টে টানা চারটি ম্যাচে হারের মুখ দেখল পঞ্জাব। অন্যদিকে, পঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের আশা জিইয়ে রাখল দিল্লি।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রানের পাহাড় গড়েছিল পঞ্জাব কিংস। হাই-স্কোরিং ম্যাচে শ্রেয়সদের শুরুটা ভালো হলেও বোলারদের ব্যর্থতায় সেই রান রক্ষা করা সম্ভব হয়নি।

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। ৭ উইকেট হারিয়ে ২১১ রান করে মাঠ ছাড়েন অক্ষরেরা। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে উঠে এল দিল্লি। দিল্লির এই জয়ের প্রভাবে কলকাতা নাইট রাইডার্স (KKR) নেমে গেল আট নম্বরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *