রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন থলপতি বিজয়। সোমবারই তিনি দেখা করলেন তামিলভূমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিনও।
এদিন সকালেই চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে পৌঁছে যান বিজয়। তাঁকে অভ্যর্থনা জানান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। একে অপরকে জড়িয়েও ধরেন দু’জনে। তাঁদের সাক্ষাতের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিজয়ের পরনে রয়েছে কালো স্যুট। তিনি হাতজোড় করে ডিএমকে প্রধানকে অভিবাদন জানাচ্ছেন। স্ট্যালিনও তাঁকে নমস্কার জানান। গোটা বিষয়টিকে একটি সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করেছেন বিজয়। কিন্তু বৈঠকে কী কথা হয়েছে দু’জনের তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, বিজয়কে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন স্ট্যালিন। অন্যদিকে, দক্ষিণী সুপারস্টার স্পষ্ট করে দিয়েছেন, তিনি তামিলনাড়ু এবং তামিলনাড়ুবাসীর উন্নতির জন্য দিবারাত্র কাজ করবেন। কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না।
আরও পড়ুন:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.@TVKVijayHQ @Udhaystalin pic.twitter.com/aTmmqpoPtP
— M.Okay.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 11, 2026
মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসে বিজয় ঘোষণা করেছেন, তামিলনাড়ুবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নারী সুরক্ষা বাহিনীর গঠনের কথাও তিনি ঘোষণা করেছেন। একইসঙ্গে মাদক রুখতে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন বিজয়। এছাড়াও শিক্ষা, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুবাসীকে আশ্বাস দিয়ে বলেন, “রাজ্যে এবার প্রশাসন স্বচ্ছভাবে কাজ করবে। নির্বাচনী ইস্তাহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তা পূরণ করবে নতুন সরকার।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
