Indus Water Treaty | রক্ত আর জল একসঙ্গে বইবে না! হায়দরাবাদ থেকে পাকিস্তানকে সিন্ধু চুক্তি নিয়ে চরম বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

Indus Water Treaty | রক্ত আর জল একসঙ্গে বইবে না! হায়দরাবাদ থেকে পাকিস্তানকে সিন্ধু চুক্তি নিয়ে চরম বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: “যারা সন্ত্রাসে মদত দেয়, ভারত তাদের সিন্ধুর জল দেবে না।” পাকিস্তানের দিকে সরাসরি আঙুল তুলে এই কড়া বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। হায়দরাবাদে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাফ জানান, ‘সিঁদুর অভিযান’-এর মাধ্যমে ভারত বাকি বিশ্বকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে, যারা শান্তি ও সম্প্রীতির ভাষা বোঝে না, তাদের কীভাবে জবাব দিতে হয়। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সেই ঐতিহাসিক ঘোষণাও মনে করিয়ে দেন।

২০২৫ সালে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে দীর্ঘদিনের ‘সিন্ধু জল চুক্তি’ (Indus Water Treaty) স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ‘রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না’। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যকে হাতিয়ার করে রাজনাথ সিংহ বলেন, “পহেলগাঁও হামলার পর যখন সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছিল, আমরা তখনই বলেছিলাম— যাদের কারণে সাধারণ মানুষের চোখের জল শুকিয়ে গিয়েছে, তারা যেন আমাদের থেকে জলের আশা না করে। সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং মানবিকতার শত্রুদের কাছে আমরা কোনোভাবেই সিন্ধুর জল পৌঁছোতে দেব না।”

উল্লেখ্য, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি সই হয়েছিল। চুক্তি অনুযায়ী, সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল পাওয়ার অধিকার রয়েছে ভারতের। অন্যদিকে পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলের ওপর অধিকার দেওয়া হয়েছিল পাকিস্তানকে। কিন্তু গত বছর পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত। এরপর আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে একাধিকবার নালিশ জানালেও কোনো সুবিধা করতে পারেনি পাকিস্তান।

এদিনের কর্মসূচি থেকে এনডিএ সরকারের গত ১২ বছরের সাফল্যের খতিয়ানও আমজনতার সামনে তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ এবং দেশকে মাওবাদী-মুক্ত করার কৃতিত্ব মোদী সরকারকেই দিয়েছেন তিনি। কংগ্রেসকে নিশানা করে রাজনাথ বলেন, “এক সময় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হতো যে কেউ কোনোদিন ৩৭০ ধারা রদ করতে পারবে না। কিন্তু আমাদের সরকার দেশের স্বার্থে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *