উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কারও সর্বনাশ, তো কারও পৌষমাস। সংঘর্ষে ক্ষতবিক্ষত রাশিয়ায় (Russia) আচমকাই দর বেড়ে গিয়েছে ভারতীয় শ্রমিকদের (Indian Employees in Russia)। ইউক্রেন (Ukraine) যুদ্ধের জেরে রাশিয়ার শ্রমশক্তিতে টান পড়েছে। দেশজুড়ে অন্তত ২৩ লক্ষ কর্মীর তীব্র সংকট দেখা দিয়েছে। এই ঘাটতি মেটাতে মস্কো এখন ভারতীয় কর্মীদের দিকে হাত বাড়িয়েছে। ২০২১ সালে ৫ হাজার পারমিট দেওয়া হলেও গত বছর তা বেড়ে ৭২ হাজারে পৌঁছেছে। পোশাক কারখানা ও কৃষিক্ষেত্র সহ বিভিন্ন খাতে ভারতীয়দের চাহিদা এখন তুঙ্গে। দুই দেশের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কই ভারতীয় শ্রমিকদের সামনে এই বিশাল কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে। একদিকে সূর্য ডুবলে, অন্যদিকে তা ওঠে!
