India VS Pakistan T20 | পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা! খেলছেন না অভিষেক শর্মা? কলম্বোয় জোড়া বদলের ভাবনা গম্ভীরদের

India VS Pakistan T20 | পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা! খেলছেন না অভিষেক শর্মা? কলম্বোয় জোড়া বদলের ভাবনা গম্ভীরদের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (India VS Pakistan T20 ) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। শারীরিক অসুস্থতার কারণে সম্ভবত এই ম্যাচেও পাওয়া যাচ্ছে না বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে। রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে সলমন আলি আঘার দলের বিরুদ্ধে তাই ব্যাটিং অর্ডারে খুব একটা অদলবদল করার বিলাসিতা দেখাতে পারছেন না সূর্যকুমার যাদবরা। তবে কলম্বোর পরিবেশ ও ২২ গজের চরিত্র মাথায় রেখে প্রথম একাদশে অন্তত দু’টি বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

অভিষেক শর্মার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে নামিবিয়া ম্যাচের ওপেনিং জুটির ওপরই ভরসা রাখছে দল। উইকেটরক্ষক ঈশান কিশনের সঙ্গে ওপেন করতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। তিনে নামবেন তিলক বর্মা। দলের অন্যতম প্রধান শক্তি অধিনায়ক সূর্যকুমার যাদব থাকছেন চার নম্বরে। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকছেন ফর্মে থাকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ফিনিশার হিসেবে ছয় নম্বরে দেখা যাবে শিবম দুবেকে, যিনি প্রয়োজনে বল হাতেও কার্যকর হতে পারেন।

পাকিস্তান দল ইতিমধ্যেই কলম্বোর উইকেটে দু’টি ম্যাচ খেলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। অন্যদিকে ভারত এই প্রথমবার চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে খেলবে। কলম্বোর পিচে স্পিন বোলিংয়ের গুরুত্ব মাথায় রেখে রিঙ্কু সিং-এর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। সাত এবং আট নম্বরে দুই স্পিন অলরাউন্ডার অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর থাকায় দলের ব্যাটিং গভীরতা বাড়ার পাশাপাশি বোলিং বিভাগও শক্তিশালী হবে।

বাবর আজম ও শাহিন আফ্রিদিরা কলম্বোর ২২ গজে ইতিমধ্যেই হাত পাকিয়ে নিয়েছেন। গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারতীয় দলের প্রধান চ্যালেঞ্জ হবে খুব দ্রুত এই উইকেটের চরিত্র বুঝে নেওয়া। বিশেষ করে অলরাউন্ডারের সংখ্যা বাড়িয়েই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে নামার রণকৌশল সাজাচ্ছে ব্লু-ব্রিগেড।

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ:

১. ঈশান কিশন (উইকেটরক্ষক), ২. সঞ্জু স্যামসন, ৩. তিলক বর্মা, ৪. সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৫. হার্দিক পাণ্ডিয়া, ৬. শিবম দুবে, ৭. অক্ষর পটেল, ৮. ওয়াশিংটন সুন্দর, ৯. বরুণ চক্রবর্তী ১০. কুলদীপ যাদব ১১. জসপ্রীত বুমররাহ।

শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। খেলবেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। বুমরাহের সঙ্গে জোরে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবম। অক্ষর, বরুণের সঙ্গে স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন ওয়াশিংটন এবং কুলদীপ। প্রয়োজনে তিলককেও ব্যবহার করতে পারবেন সূর্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *