উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জোড়া পরিবর্তন করল ভারতীয় দল (India vs New Zealand fifth T20)। ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্যে নামা ভারত এই ম্যাচে তাদের প্রায় নিয়মিত প্রথম একাদশ নিয়েই মাঠে নেমেছে। হ্যামিলটনে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রথমে ব্যাট করছে ভারত।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর দলে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলেও কোচ গৌতম গম্ভীর ও শ্রেয়স আয়ারেরা সেই পথে হাঁটেননি। জয়ে ফেরার লক্ষ্য নিয়ে এই ম্যাচে প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। প্রথম একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। এই ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন অক্ষর পটেল এবং ময়ঙ্ক যাদব। এক দিনের সিরিজ়ের আগে অর্শদীপ সিং, নীতীশ রেড্ডি ও ঈশান কিশনকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা থাকলেও, রবিবারের এই ম্যাচে তিনজনই খেলছেন।
গোটা সিরিজ জুড়েই প্রথম একাদশে কোনো সুযোগ পাননি শিবম দুবে, কুলদীপ যাদব।
The publish India vs New Zealand 5th T20 | হ্যামিলটনে টসে জিতে ফিল্ডিংয়ে কিউইরা; প্রথম একাদশে ফিরলেন ভুবনেশ্বর ও বরুণ appeared first on Uttarbanga Sambad.
