India Rank Drop WTC | পাকিস্তানকে ‘চুনকাম’ করে ইতিহাসের পাতায় বাংলাদেশ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বড় ধস ভারতের

India Rank Drop WTC | পাকিস্তানকে ‘চুনকাম’ করে ইতিহাসের পাতায় বাংলাদেশ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বড় ধস ভারতের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেস্ট ক্রিকেটের ময়দানে এক নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ বা ‘চুনকাম’ করে দুই ম্যাচের সিরিজ জিতে নিল শান্ত-মুশফিকরা। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে টাইগাররা। এই জয়ের ফলে যেমন পাকিস্তানকে দীর্ঘমেয়াদী চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৈরি হয়েছে বড়সড় রদবদল। বাংলাদেশের এই দুর্দান্ত উত্থানের ধাক্কায় পয়েন্ট টেবিলে অবনমন হলো ভারতের (India Rank Drop WTC)।

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট শতাংশ (PCT) দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে। চারটি টেস্ট খেলে দু’টিতে জয়, একটিতে পরাজয় এবং একটি ম্যাচ ড্রয়ের সুবাদে বাংলাদেশ এখন সরাসরি উঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। অন্যদিকে, ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। বাংলাদেশের এই লাফিয়ে ওঠার ফলে ভারত টেবিলের পঞ্চম স্থান থেকে এক ধাপ নিচে নেমে ষষ্ঠ স্থানে চলে গিয়েছে। তবে ভারতের সামনে সুযোগ রয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর ও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলে এই পরিসংখ্যান উন্নত করার। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের রূপকার ছিলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান তুললে পাকিস্তান গুটিয়ে যায় ২৩২ রানে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের বিধ্বংসী শতরানের সৌজন্যে বাংলাদেশ ৩৯০ রান তোলে। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৩৭ রান। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ নুইয়ে পড়ে। বুধবার শেষ দিনে পাকিস্তান ৩৫৮ রানে অলআউট হয়ে গেলে ৭৮ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলে বাংলাদেশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় দাপট বজায় রেখেছে অস্ট্রেলিয়া। আটটি টেস্ট খেলে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার এক নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড (৭৭.৭৮), তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (৭৫) এবং চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা (৬৬.৬৭)। এরপরই পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *