Imran Khan | ‘জানি না আদৌ বাবাকে আর দেখতে পাব কিনা’, ইমরান পুত্রদের মন্তব্যে ফের জল্পনা

Imran Khan | ‘জানি না আদৌ বাবাকে আর দেখতে পাব কিনা’, ইমরান পুত্রদের মন্তব্যে ফের জল্পনা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই। এর আগেও তাঁর বেঁচে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এবার নতুন করে তাঁকে নিয়ে সংশয় তৈরি হল ছেলেদের মন্তব্যে। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রীর দুই পুত্র কাসিম ও সুলেমান জানিয়েছেন, তাঁরা বুঝতে পারছেন না আদৌ তাঁরা আর বাবাকে দেখতে পাবেন কিনা।

কাসিম, সুলেমান জানিয়েছেন, প্রায় একমাসের বেশি হয়ে গিয়েছে তাঁরা তাঁদের বাবাকে দেখতে পাননি। গত দু’বছর ধরে তাঁকে একটি সেলে একা রাখা হয়েছে। একে ‘ডেথ সেল’ বলে অভিহিত করছেন তাঁরা। জেলে ইমরানকে প্রবল মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তাঁর ছেলেরা।

এর আগেও ইমরানের বেঁচে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে ফেলার পথে হাটবে বলে জানান পিটিআই সমর্থকরা। যদিও পরে ইমরানের সঙ্গে দেখা করে কিছুটা আশ্বস্ত হন তাঁর বোন উজমা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *