Imran Khan | ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান! ‘মিলিটারি কাস্টডি’তে অমানবিক নির্যাতনের চাঞ্চল্যকর রিপোর্ট

Imran Khan | ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান! ‘মিলিটারি কাস্টডি’তে অমানবিক নির্যাতনের চাঞ্চল্যকর রিপোর্ট

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে শিউরে ওঠার মতো তথ্য সামনে এল। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ প্রতিনিধি (Amicus Curiae) সলমন সফদারের (Salman Safdar) পেশ করা এক রিপোর্টে দাবি করা হয়েছে, জেল কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং সঠিক চিকিৎসার অভাবে ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৩ বছর বয়সী এই জননেতা। পাকিস্তান সেনার নিয়ন্ত্রণে থাকা আদিয়ালা জেলে তাঁর ওপর ‘পরিকল্পিত ও অমানবিক’ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দৃষ্টিশক্তি হারানো ও চিকিৎসার অভাব
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইমরানের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল। এরপর ক্রমাগত ঝাপসা দেখার কথা জেল সুপারকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাঁর ডান চোখে রক্ত জমাট বেঁধে যায় এবং বর্তমানে তিনি ওই চোখে মাত্র ১৫ শতাংশ দেখতে পাচ্ছেন। পরিদর্শনে গিয়ে সফদার লক্ষ্য করেন, ব্যথায় প্রাক্তন প্রধানমন্ত্রীর চোখ দিয়ে জল পড়ছে।

নিঃসঙ্গ কারাবাস ও শারীরিক অবক্ষয়
ইমরান খান জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি আদিয়ালা জেলের একটি নির্দিষ্ট প্রকোষ্ঠে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় (Solitary Confinement) রয়েছেন। গত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি কোনো দন্তচিকিৎসকের পরামর্শ পাননি এবং তাঁর প্রয়োজনীয় রক্ত পরীক্ষাও করা হয়নি।

পরিবার ও আইনজীবীদের থেকে বিচ্ছিন্ন
জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ:
• নিজের ছেলেদের সঙ্গে পুরো এক বছরে (২০২৫) মাত্র দু’বার ফোনে কথা বলার অনুমতি পেয়েছেন তিনি।
• আইনজীবীদের সঙ্গে গত পাঁচ মাস কোনো দেখা করতে দেওয়া হয়নি, যা তাঁর আইনি লড়াইকে বাধাগ্রস্ত করছে।
• বর্তমানে সপ্তাহে মাত্র একবার ৩০ মিনিটের জন্য স্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে।

‘ডিপ স্টেট’-এর বিরুদ্ধে ক্ষোভ
পিটিআই সমর্থকদের দাবি, পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান ও ‘ডিপ স্টেট’ পরিকল্পিতভাবে ইমরান খানকে শারীরিকভাবে পঙ্গু করে দিতে চাইছে। রিপোর্টে সাবধান করা হয়েছে যে, অবিলম্বে উপযুক্ত চিকিৎসা ও পরিজনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা না করলে তাঁর জীবন চরম ঝুঁকিতে পড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *