CM Mamata Banerjee | সেন্ট লুসি চার্চে মমতার সফর ঘিরে তৎপরতা, প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল প্রার্থী

CM Mamata Banerjee | সেন্ট লুসি চার্চে মমতার সফর ঘিরে তৎপরতা, প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল প্রার্থী

খেলাধুলা/SPORTS
Spread the love


চালসা: আগামী ২৪ মার্চ মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির সেন্ট লুসি ক্যাথলিক চার্চে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে তিনি বিশপ ও চার্চ কমিটির সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে রবিবার চার্চে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর (TMC Candidate Sanjay Kujur)।

তিনি কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। সেই সঙ্গে কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেবিষয়ে প্রয়োজনীয় আলোচনাও সারেন তিনি। একইসঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও এদিন চার্চ প্রাঙ্গণ পরিদর্শন করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *