ফুটবল না কুস্তি! বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হাতাহাতিতে চিলি-পর্তুগালের ফুটবলাররা

ফুটবল না কুস্তি! বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হাতাহাতিতে চিলি-পর্তুগালের ফুটবলাররা

রাজ্য/STATE
Spread the love


বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারাল পর্তুগাল। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় বিরতির ঠিক আগে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনা। যার জেরে দুই দলে একজন করে ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হল। 

ঠিক কী ঘটেছে? প্রথমার্ধের শেষ দিকে সাইডলাইনের ধারে চিলির ফিলিপে ফাউন্ডেজ ও পর্তুগালের জোয়াও ক্যানসেলো ঝামেলায় জড়ান। মুহূর্তের মধ্যে সেখানে যোগ দেন চিলির ইভান রোমান ও পর্তুগালের রাফায়েল লিয়াও। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। গন্ডগোলের মাঝে ইভানের গলা চেপে ধরেন লিয়াও। এরপর ধাক্কা মারেন বলে অভিযোগ। মাটিতে পড়ে যান চিলির ডিফেন্ডার। চিলির পক্ষ থেকে দাবি করা হয়, লিয়াও চড়ও মেরেছিলেন। রেফারি লিয়াও এবং ইভান – দু’জনকেই লাল কার্ড দেখান। এই ঘটনার জেরে লিয়াওর বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন:

তবে মাঠের লড়াইয়ে এগিয়ে ছিল পর্তুগালই। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৫৮ মিনিটে গোল করেন গনসালো গুয়েদেস। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেস। সংযুক্ত সময়ে লুকাস কেপেদা একটি গোল শোধ করলেও জয় নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচে পুরো প্রথমার্ধ খেলেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা বিশ্বকাপের আগে পর্তুগাল শিবিরে সামান্য উদ্বেগ বাড়াতে পারে।

অন্য প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোল পেতে টমাস টুখেলের দলকে অপেক্ষা করতে হয়েছে ৭৯ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত দলের ত্রাতা অধিনায়ক হ্যারি কেন। দেশের জার্সিতে এটি তাঁর ৭৯তম গোল। দারুণ ছন্দে বেলজিয়ামও। টিউনিসিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। লিয়োনার্দো ট্রসার্ড, চার্লস ডি কেটেলিয়ারে, কেভিন ডি ব্রুইন, ডোডি লুকেবাকিয়ো এবং নিকোলাস রাসকিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। ম্যাচজুড়ে একতরফা আধিপত্য দেখিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বেলজিয়াম।

এদিকে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল আয়োজক দেশ আমেরিকা। জার্মানির কাছে ২-১ গোলে হার মানে তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কাই হাভার্টজ জার্মানিকে এগিয়ে দেন। ৩৭ মিনিটে অ্যান্টনি রবিনসন সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে লেরয় সানের গোলেই জয় নিশ্চিত করে জার্মানি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *