উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে চামড়ার জুতো নষ্ট হয়ে হওয়ার চিন্তা থাকে সকলের মধ্যেই। কারণ বৃষ্টির জলে ভিজলে চামড়া নরম হয়ে যেতে পারে, রং উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে। তবে বর্ষাকালেও চামড়ার জুতোকে যত্নে রাখতে এই টিপসগুলি মেনে চলতে পারেন (Ideas)।
১. চামড়ার জুতোর উপর মাটি বা কাদা জমে থাকলে তা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। প্রয়োজনে সামান্য ভেজা কাপড় ব্যবহার করুন, তবে ব্যবহার শেষে ভালোভাবে শুকিয়ে নিতে ভুলবেন না।
২. দীর্ঘদিন ধরে চামড়ার জুতো না পরলে তা ভালোভাবে মোড়ানো অবস্থায় স্যাঁতসেঁতে নয় এমন কোনও জায়গায় রাখুন।
৩. বর্ষার আগে ও মাঝেমাঝে চামড়ার জুতোয় ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার ব্যবহার করুন। এতে জুতোর উপর একটি সুরক্ষা স্তর তৈরি হয়, যা জুতোকে নমনীয় রাখে।
৪. বর্ষাকালে চামড়ার জুতো পরে বাইরে না যাওয়ারই চেষ্টা করুন। তবুও যদি পরার পর কোনো কারণে তা ভিজে যায় তবে দ্রুত শুকিয়ে নেনে। কিন্তু ভুলেও সরাসরি রোদে শুকাবেন না। তাতে চামড়া ফেটে যেতে পারে। বরং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
