ICC Check Rankings | মাঠের বাইরে থেকেও বিশ্বক্রিকেটে ভারতের দাপট! আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে বুমরাহ, ব্যাটিংয়ে প্রথম দশে যশস্বী-শুভমান   

ICC Check Rankings | মাঠের বাইরে থেকেও বিশ্বক্রিকেটে ভারতের দাপট! আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে বুমরাহ, ব্যাটিংয়ে প্রথম দশে যশস্বী-শুভমান   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গত নভেম্বর থেকে ভারত লাল বলের ক্রিকেট খেলেনি, তবুও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দাপট একচুল কমেনি নীল জার্সিধারীদের (ICC Check Rankings)। বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ফের বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের সিংহাসন দখল করলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বোলারদের টপকে ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন এই ভারতীয় স্পিডস্টার।

বুমরাহ শীর্ষে ফিরলেও ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মহম্মদ সিরাজ (১২ নম্বর)। এছাড়াও প্রথম ১৫-র মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১৪) এবং কুলদীপ যাদব (১৫)। বুমরাহর দাপটের মাঝেও উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের। তাঁরা যথাক্রমে দুই ও চার নম্বরে উঠে এসেছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এখনও মগডালে ইংল্যান্ডের জো রুট (৮৮০ রেটিং)। তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে। এক ধাপ উন্নতি করে নবম স্থানে উঠে এসেছেন অধিনায়ক শুভমান গিল (৭৩০ রেটিং)। গত বছর লাল বলের ক্রিকেটে শুভমানের অবিশ্বাস্য ধারাবাহিকতাই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। ২০২৫ সালে ৯ টেস্টে প্রায় ৭০ গড়ে ৯৮৩ রান করেছিলেন ভারত অধিনায়ক।

গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত শেষ টেস্ট সিরিজ খেলেছিল গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী ৬ জুন আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবুও চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৭ বিশ্বকাপ প্রস্তুতির আগে নিজেদের পরখ করে নেওয়ার বড় সুযোগ পাবেন বুমরাহ-গিলরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *