Raniganj Pretend Police Fraud | রানিগঞ্জে ‘পুলিশ’ সেজে ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা লুঠ! খতিয়ে দেখার নামে ব্যাগ থেকে গায়েব নোটের বান্ডিল, এলাকায় আতঙ্ক

Raniganj Pretend Police Fraud | রানিগঞ্জে ‘পুলিশ’ সেজে ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা লুঠ! খতিয়ে দেখার নামে ব্যাগ থেকে গায়েব নোটের বান্ডিল, এলাকায় আতঙ্ক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


আসানসোল: ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় প্রতারণার শিকার হলেন পুরুলিয়ার এক ব্যবসায়ী। নিজেকে ‘পুলিশ অফিসার’ পরিচয় দিয়ে তাঁর ব্যাগ তল্লাশির নাম করে মাত্র কয়েক মিনিটে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল চার দুষ্কৃতী। বুধবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার এতোয়ারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে (Raniganj Pretend Police Fraud)

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সহদেব কর (৫৮), তিনি পুরুলিয়ার কাশিপুর থানার তালাজুড়ি গ্রামের বাসিন্দা। রানিগঞ্জ বাজারে মুদিখানার সামগ্রী কিনতে এসেছিলেন তিনি। যখন তিনি হেঁটে মশলার দোকানের দিকে যাচ্ছিলেন, তখন দুটি পালসার মোটরসাইকেলে করে চার যুবক তাঁর পথ আটকায়। তাদের মধ্যে একজন নিজেকে পুলিশকর্মী পরিচয় দিয়ে ব্যবসায়ীর ব্যাগে ‘গাঁজা’ আছে বলে ভয় দেখায়। এরপর ‘স্যার’ ডাকছেন বলে তাঁকে রাস্তার উল্টো দিকে হেলমেট পরা এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়।

ব্যবসায়ীর দাবি, হেলমেট পরা ওই ব্যক্তি নিজেকে বড় পুলিশ অফিসার পরিচয় দিয়ে তাঁর ব্যাগটি তল্লাশি করতে শুরু করেন। ব্যাগের প্রথম চেইন খুলে ২০ হাজার টাকা ও খাতা সরিয়ে রাখার পর দ্বিতীয় চেইন খোলেন ওই ব্যক্তি। সেখানে থাকা চারটে বান্ডিলের মধ্যে তিনটি ৫০ হাজার টাকার বান্ডিল (মোট ১.৫ লক্ষ টাকা) অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ডালপট্টি মোড়ের দিকে বাইক নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ী সহদেব করের কথায়, “পুরো ঘটনাটা এত দ্রুত আর অতর্কিতে ঘটল যে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।”

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে রানিগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সহদেব বাবু। রানিগঞ্জ থানার পুলিশ ব্যবসায়ীর বয়ান রেকর্ড করে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ নজরদারি দলকেও সতর্ক করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কালো পালসার বাইক ও দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *