এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে পথে নেমেছে কংগ্রেস। যা ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। আর এসবের মাঝেই ফের নতুন করে চর্চায় রাহুল। বিক্ষোভস্থলে বসে রোল খেতে দেখা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে। এরপরই বিতর্কের ঝড় উঠেছে।
জ্ঞানেশের ইস্তফার দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশন অভিযান করে ‘ইন্ডি’ জোট। রাহুলের সঙ্গে এদিন মিছিলে পা মেলান সম্মিলিত বিরোধী জোটের সাংসদরা। অভিযানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলে-সহ জোটের শীর্ষ নেতারা। কিন্তু তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। বাধা পেয়ে কমিশনের উলটো দিকে আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসেন বিরোধী সাংসদরা। প্রায় পাঁচ ঘণ্টা বিক্ষোভস্থলে অবস্থান করেছিলেন রাহুল। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, কংগ্রেস সাংসদ এবং তাঁর কয়েকজন সহযোগী চিকেন রাল খাচ্ছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
আরও পড়ুন:
It’s Tuesday, month is Pitrapaksha Holiest day & month for Hindus But Rahul Gandhi brazenly flaunting consuming meat You’ll be able to clearly see pink tape on packing, pink mark on the roll packet & even hen items are seen Gandhi household is largest Hindudrohi https://t.co/wEy9GUZqpQ
— Fuhrer (@GroFaZ_) October 6, 2026
ভাইরাল ভিডিওটিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, বর্তমানে পিতৃপক্ষ চলছে। এটি এমন একটি সময় যখন হিন্দুরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। তারই অংশ হিসাবে খাদ্যাভ্যাসেও বিধিনিষেধ মেনে চলেন। তাই পিতৃপক্ষে কীভাবে রাহুলরা আমিষ খাবার ভক্ষণ করছেন? এক নেটিজেন লিখেছেন, ‘গান্ধী পরিবার আসলে হিন্দু-বিরোধী। পিতৃপক্ষের সময় আমিষ খেয়েও তারা নিজেদের হিন্দু বলে দাবি করেন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
