How To Select The Good Lipstick For Your Pores and skin Tone

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে তোলা না গেলে রূপ যেন কিছুতেই খোলতাই হয় না। নতুন রঙের, নতুন টেক্সচারের লিপস্টিক দেখলেই কখন তা নিজের সংগ্রহে আসবে, সেই অপেক্ষা চলতে থাকে! কিন্তু কেনার পরেই বুক ভরে যায় হতাশায়। কেন? কারণ ছবিতে দেখে যে লিপস্টিকের শেড দুর্দান্ত বলে মনে হচ্ছিল, কেনার পর দেখা যায় তা একেবারেই মানাচ্ছে না ঠোঁটে! প্রসাধনীর দোকান অথবা অনলাইন সাইট থেকে কিনলে ঠোঁটে লাগিয়ে দেখার উপায় থাকে না। হাতের উপর ঘষে যে রং আসে, তা একেবারেই মেলে না ঠোঁটের সঙ্গে।

How To Choose The Perfect Lipstick For Your Skin Tone

আরও পড়ুন:

তাহলে টাকা খরচ করে ফেলার আগেই সে লিপস্টিক মানাবে কি না, বুঝবেন কী করে? লিপস্টিকের (Lipstick) শেড বাছার সময় শুধু পছন্দের রং দেখলেই হয় না। নিজের ত্বকের আন্ডারটোন, স্কিনটোন, ঠোঁটের ধরন এবং কোন সময়ে লিপস্টিক পরছেন—সবকিছুর দিকেই খেয়াল রাখতে হয়।

১। আপনার আন্ডারটোন ওয়ার্ম, কুল নাকি নিউট্রাল, তা জানা থাকলে লিপস্টিক বাছা অনেক সহজ হয়। ওয়ার্ম হলে লাল, কোরাল ও কমলা-ঘেঁষা রং ভালো মানায়। কুল হলে গোলাপি, বেরি, প্লাম এবং নীলচে লাল শেড বেশি মানানসই। আবার নিউট্রাল হলে বেশিরভাগ শেডই পরা যায়।

২। ন্যুড লিপস্টিক বাছার সময় নিজের ঠোঁটের স্বাভাবিক রঙের চেয়ে এক বা দু’শেড গাঢ় রং বাছাই ভাল। শ্যামলা ত্বকের ক্ষেত্রে ব্রাউন, ওয়াইন কিংবা গাঢ় লাল শেড ন্যুডের ভালো বিকল্প হতে পারে। তবে যদি হালকা রঙের ন্যুড শেডের লিপস্টিকেই চোখ আটকায় সবথেকে বেশি, তবে তারও সমাধান রয়েছে। ঠোঁটের সবদিক থেকে গাঢ় রঙের লিপ পেনসিল দিয়ে বর্ডার করে নিন। তারপর তা কিছুটা স্মাজ করে নিন আঙুলের সাহায্যে। এরপর মাঝের অংশে ভরে দিন হালকা ন্যুড রং। এতে মুখ ফ্যাকাশে লাগবে না। ভীষণ মানাবে এই ‘ওমব্রে; এফেক্ট।

৩। লিপস্টিকের ফিনিশ কেমন, তার উপরেও নির্ভর করে লুক। দীর্ঘক্ষণ লিপস্টিক রাখতে চাইলে ম্যাট ফিনিশ বেছে নিতে পারেন। ঠোঁটকে আরও ভরাট দেখাতে চাইলে গ্লসি ফিনিশ ভালো। আবার মসৃণ ঠোঁট চাইলে আবার স্যাটিন ফিনিশ বেছে নিতে পারলেই ভালো।

How To Choose The Perfect Lipstick For Your Skin Tone

কেবল লিপস্টিকের রং নয়, সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ঠোঁটের অবস্থা কেমন, তার দিকে। অর্থাৎ ঠোঁট যদি ভীষণ শুষ্ক হয়, ফেটে গিয়ে থাকে, তবে কোনও লিপস্টিকই ঠিকমতো বসবে না তাতে। তাই নিয়মিত ময়েশ্চারাইজ করুন ঠোঁটকে। লিপবাম সঙ্গে রাখুন সবসময়েই। ঠোঁট কোমল হলে যে কোনও ফিনিশের লিপস্টিক খুব ভালোভাবে বসে তাতে। দেখতেও মোহময়ী লাগে নারীকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *