Hong Kong | হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড: আট দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক! মৃত বেড়ে ১২৮

Hong Kong | হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড: আট দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক! মৃত বেড়ে ১২৮

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হংকংয়ের ওয়াং ফুক কোর্ট এস্টেট-এ ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডকে গত আট দশকের মধ্যে ঘটা সবচেয়ে মর্মান্তিক বিপর্যয় বলে গন্য করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২৮ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই শহরের ইতিহাসে ১৯৪৮ সালের পর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল এটি। উল্লেখ্য, এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭৬ জনের মৃত্যু হয়েছিল।

সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যেই প্রেস্টিজ কনস্ট্রাকশন (Status Building) নামে রেনোভেশনের দায়িত্বে থাকা এক সংস্থার ৩ জন আধিকারিককে(দু’জন ডিরেক্টর এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট) গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত এক বছর ধরে এই এস্টেটে সংস্কারের কাজ করছিল সংস্থাটি।

পুলিশের বক্তব্য, দাহ্য ফোম বোর্ড এবং বাইরের দেওয়ালে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণেই আগুন মুহূর্তের মধ্যে টাওয়ারগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপারিনটেনডেন্ট আইলিন চুং বলেছেন, “আমাদের বিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণকারীরা চরম গাফিলতি দেখিয়েছেন।” ইতিমধ্যেই সংস্থাটির অফিস থেকে কাগজপত্র, কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *