Hiran Chatterjee | দ্বিতীয় বিয়ে ঘিরে আইনি ফাঁসে হিরণ: প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন

Hiran Chatterjee | দ্বিতীয় বিয়ে ঘিরে আইনি ফাঁসে হিরণ: প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেতা তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ‘দ্বিতীয় বিয়ে’ বিতর্ক এখন আদালতের দোরগোড়ায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার জেরে এবার রক্ষাকবচ পেতে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) দ্বারস্থ হলেন হিরণ। তাঁর আইনজীবী মারফত আগাম জামিনের (Anticipatory Bail) আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিলেও শুনানির দিন এখনও ঘোষণা করেননি।

জামিন অযোগ্য ধারায় মামলা

আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে বধূ নির্যাতন, এক স্ত্রী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করা এবং মানসিক ও অর্থনৈতিক অত্যাচারের মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রথম স্ত্রী ও মেয়ে। অনিন্দিতা দেবীর দাবি, তাঁদের আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও হিরণ এক ২১ বছর বয়সী তরুণীকে (ঋতিকা গিরি) বিয়ে করেছেন, যা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রমাণ হিসেবে বিয়ের ভাইরাল ছবিও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

বিড়ম্বনায় বিধায়ক

প্রথম স্ত্রীর অভিযোগপত্রে উঠে এসেছে দীর্ঘদিনের অত্যাচারের কথা। তাঁর দাবি, “আমি জীবিত থাকা সত্ত্বেও তিনি যেভাবে বিয়ে করেছেন তা আইনত শাস্তিযোগ্য।” এই ঘটনার পর থেকেই হিরণ চেন্নাইয়ে ছিলেন। কলকাতায় ফিরেই তিনি আইনি পথে হাঁটা শুরু করেছেন। যদিও এবিষয়ে গতকাল হিরণ সাফ জানিয়েছিলেন, “বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না!” এই ঘটনা বিনোদন জগতের গণ্ডি ছাড়িয়ে এখন রাজনৈতিক মহলেও বিধায়কের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *