Hili | ১ কোটির হেরোইন উদ্ধার হিলিতে! গোপন সূত্রে হানা দিয়ে গ্রেপ্তার ৩

Hili | ১ কোটির হেরোইন উদ্ধার হিলিতে! গোপন সূত্রে হানা দিয়ে গ্রেপ্তার ৩

খেলাধুলা/SPORTS
Spread the love


হিলি: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার বিকেলে হিলি (Hili) থানার সারেংবাড়ি গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এই ঘটনায় পাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হিলি থানার পুলিশের কাছে গোপন খবর আসে যে সারেংবাড়ি গ্রামের বাসিন্দা ফয়েজ মণ্ডলের বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুত করা হয়েছে। এই খবরের সত্যতা যাচাই করতে পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অতর্কিত হানা দেয়। ফয়েজের ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাদক। এরপর এফএসএল (FSL) টিমকে ডেকে ওই পদার্থের সত্যতা পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ (Drug-Bust) এবং তিনজনকে হাতেনাতে পাকড়াও করা হয়।

এই মাদক পাচারকাণ্ডে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে হিলি থানার পুলিশ। ধৃতরা হল— ১. ফয়েজ মণ্ডল (৩৪): পিতা- কাফিলউদ্দিন মণ্ডল, বাড়ি হিলি থানার সারেংবাড়ি গ্রাম ২. বিশ্বজিৎ বর্মণ (২৬): পিতা- নিরাঞ্জন বর্মণ, বাড়ি বালুরঘাট থানার মালঞ্চা গ্রাম ৩. পিন্টু সরকার (৩০): পিতা- পরেশ সরকার, বাড়ি বংশিহারি থানার অমুহি গ্রাম।

প্রাথমিক তদন্তের পর আজ শনিবার দুপুরে ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে। এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে হিলিতে পৌঁছাল এবং এর নেপথ্যে কোন বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

এপ্রসঙ্গে হিলি থানার আইসি অমরেশ সিং বলেন, “গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পেশ করে হেপাজতের আবেদন করা হবে। এখন মামলাটি প্রাথমিক অবস্থাতে রয়েছে। পুরো চক্রের উদঘাটনে সমস্ত দিক থেকে তদন্ত করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *