Hardik Pandya | প্রথম ভারতীয় হিসেবে ধর্মশালায় রেকর্ড হার্দিক পাণ্ডিয়ার

Hardik Pandya | প্রথম ভারতীয় হিসেবে ধর্মশালায় রেকর্ড হার্দিক পাণ্ডিয়ার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মশালায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নজির গড়লেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। আগের ম্যাচে ভাল বল করতে পারেননি তিনি। ফলে এই রেকর্ডের জন্য তাঁকে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হল।

এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিকের সংগ্রহে ছিল ৯৯টি উইকেট। ধর্মশালায় (Dharamshala) একটি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ১০০ উইকেট সংগ্রহের মালিক হয়ে গেলেন। হার্দিকই প্রথম ভারতীয় অলরাউন্ডার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন ও ১০০ উইকেট নিয়েছেন।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হার্দিকের আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান, আফগানিস্তানের মহম্মদ নবি ও জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা।

এই সিরিজ়ে আর একটি নজির গড়তে পারেন হার্দিক। বিশ্বের তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হতে পারেন তিনি।

ধর্মশালায় ব্যাট করার সুযোগ পাননি হার্দিক। সিরিজের পরের দু’টি ম্যাচ মিলিয়ে ৬১ রান করতে পারলেই এই রেকর্ড করতে পারবেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *