Gurugram Highway Rage | রাস্তায় তরুণী বাইকারকে ধাওয়া, তারপরই সজোরে ধাক্কা মেরে চম্পট গাড়িচালক! ভিডিও ভাইরাল হতেই শোরগোল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গুরুগ্রামের বিখ্যাত গলফ কোর্স রোডে এক তরুণী বাইকারকে (Lady Biker) গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মদ্যপ চালকের বিরুদ্ধে (Gurugram Highway Rage)। রবিবার একটি বাইকার দলের বাকি সদস্যদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন সিয়া নামের ওই তরুণী বাইকার। সেই সময় ঘটনাটি ঘটে। তাঁর বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়, যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় (Viral video)।

ওই তরুণী বাইকার সিয়া দাবি করেছেন, একটি সাদা রংয়ের সেডান গাড়ি দীর্ঘক্ষণ ধরে তাঁকে ধাওয়া করছিল এবং চালক অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। নিরাপদ দূরত্ব বজায় রাখতে বললে চালক তাঁকে গাড়ি সাইড করতে বলেন। সেটির ভেতরে থাকা ব্যক্তিরা মদ্যপ ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতি বিপজ্জনক বুঝে সিয়া যখন দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন অপর এক বাইকার তাঁকে আড়াল করার চেষ্টা করেন। ঠিক সেই সময়ই গাড়িটি হঠাৎ বাঁক নিয়ে সজোরে ধাক্কা মারে সিয়ার বাইকে। রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক জখম হন ওই তরুণী। তাঁর বাইকটিও পিচ রাস্তায় ঘষটাতে থাকে এবং স্ফুলিঙ্গ ছড়ায়। অন্য এক বাইকারের ক্যামেরায় চালককে ধাওয়া করার দৃশ্যও ধরা পড়ে। এরপরই সিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালকের সন্ধান চলছে। এদিকে, যে গাড়িটি ধাক্কা মেরেছিল, তার মালিক দাবি করেছেন যে তিনি বর্তমানে ভারতীয় সেনায় কর্মরত এবং শহরের বাইরে রয়েছেন। তাঁর স্কুলের এক বন্ধু গাড়িটি দু’দিনের জন্য ধার নিয়েছিলেন। সেই বন্ধু আবার অন্য এক অচেনা ব্যক্তিকে গাড়িটি চালাতে দিয়েছিলেন বলে দাবি মালিকের। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *