GTA major instructor recruitment | ৩১৩ শিক্ষকের বড় স্বস্তি, পাহাড়ে নিয়োগ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ সার্কিট বেঞ্চের

GTA major instructor recruitment | ৩১৩ শিক্ষকের বড় স্বস্তি, পাহাড়ে নিয়োগ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ সার্কিট বেঞ্চের

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি : গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এলাকার ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলায় বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের দেওয়া চাকরি বাতিলের নির্দেশের ওপর বুধবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাহাড়ের এই ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বেআইনি ঘোষণা করে তাঁদের চাকরি বাতিলের কড়া নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কর্মরত শিক্ষকেরা। বুধবার সেই মামলার শুনানি শেষে আদালত আগামী ১২ সপ্তাহের জন্য চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে।

পরবর্তী পদক্ষেপ: স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি আদালত রাজ্য সরকার এবং মূল মামলাকারীদের কাছ থেকে হলফনামা তলব করেছে। আগামী তিন মাস এই শিক্ষকেরা স্বপদেই বহাল থাকতে পারবেন। হলফনামা পেশের পর মামলার পরবর্তী শুনানি এবং নথিপত্র খতিয়ে দেখে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সার্কিট বেঞ্চের এই রায়ে আপাতত অনিশ্চয়তা কাটল ৩১৩ জন শিক্ষক ও তাঁদের পরিবারের। পাহাড়ের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *