Gorkha Janmukti Morcha | ‘জিটিএ আর নয়’, স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি মোর্চার

Gorkha Janmukti Morcha | ‘জিটিএ আর নয়’, স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি মোর্চার

খেলাধুলা/SPORTS
Spread the love


দার্জিলিং: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) সভা অবিলম্বে ভেঙে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। শনিবার মোর্চা সভাপতি বিমল গুরুং এই চিঠি প্রদান করেন। চিঠিতে তিনি পাহাড়ের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য একটি নতুন সাংবিধানিক ব্যবস্থার জোরালো দাবি জানিয়েছেন।

মোর্চার মুখপাত্র বিনিতা রোকা জানিয়েছেন, পাহাড়ি মানুষ জিটিএ-তে পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন এবং এই ব্যবস্থাকে বর্জন করেছেন। তাই জিটিএ ভেঙে দেওয়া এখন সময়ের দাবি। মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাহাড়ের মানুষের প্রকৃত আশা-আকাঙ্ক্ষা পূরণে ডবল ইঞ্জিন সরকারের উচিত একটি স্থায়ী রাজনৈতিক সমাধানসূত্র বের করা (Hill Politics)

মোর্চার নেতৃত্বের মতে, যদি পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠন সম্ভব না হয়, তবে বিকল্প পথ হিসেবে কেন্দ্র এই অঞ্চলকে ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ হিসেবে ঘোষণা করুক। পাহাড়ের মানুষ এখন আর জিটিএ-র মতো কোনো মধ্যবর্তী প্রশাসনিক ব্যবস্থায় বিশ্বাসী নয়। তারা চায় কেন্দ্রীয় সংবিধানে এমন কোনো ব্যবস্থা, যা তাদের আলাদা পরিচয় ও অধিকারকে সুরক্ষিত রাখবে। পাহাড়ের বর্তমান পরিস্থিতি ও মানুষের ক্ষোভের পরিপ্রেক্ষিতে এই চিঠির গুরুত্ব রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন রাজ্য সরকার ও কেন্দ্র এই দাবির প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই তাকিয়ে রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *