Google Gemini Hacked | অবাধ্য আচরণ গুগলের এআই মডেল জেমিনির! অনুমতি ছাড়াই হ্যাক করল একাধিক সংস্থার সিস্টেম, গুগলের অন্দরমহলে এ কী কাণ্ড?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পরীক্ষানিরীক্ষার গণ্ডি পেরিয়ে সার্চ ইঞ্জিন জায়ান্ট Google-এর এআই (AI) মডেল জেমিনি (Google Gemini Hacked)-র অবাধ্য আচরণের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কারও নির্দেশ ছাড়াই নজর এড়িয়ে গোপনে তিনটি সংস্থার কম্পিউটার সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছে এই এআই মডেলটি। আমেরিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম এই তথ্য ফাঁস করার পর বিশ্বজুড়ে শোরগোল শুরু হয়েছে। পরবর্তীতে গুগলের পক্ষ থেকেও এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।

গুগলের বিবৃতি অনুযায়ী, গত মে মাসে ইজরায়েলি স্টার্টআপ সংস্থা Irregular যখন একটি ‘সিকিওরিটি টেস্ট’ বা নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছিল, সেই সময়ই এই ঘটনা ঘটে। একটি বাগ (Bug)-এর কারণে জেমিনি অনলাইনে মজুত থাকা সর্বজনীন তথ্য ও কিছু ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল বা পাসওয়ার্ডের নাগাল পেয়ে যায়। এরপর সর্বজনীন পাসওয়ার্ড সংগ্রহশালা বা পাবলিক পাসওয়ার্ড রিপজট্রি ব্যবহার করে এবং আন্দাজে পাসওয়ার্ড বসিয়ে অনুমতি ছাড়াই পরপর তিনটি সংস্থার সিস্টেম হ্যাক করে নেয় জেমিনি। যদিও বড় কোনো ক্ষতি হওয়ার আগেই বিষয়টি আটকানো সম্ভব হয়েছে বলে গুগলের সিকিওরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হেদার অ্যাডকিন্স দাবি করেছেন।

ওপেনএআই (OpenAI) বা অ্যানথ্রপিক (Anthropic)-এর মতো সংস্থাগুলি নিজেদের এআই-এর অবাধ্য আচরণের কথা আগেই প্রকাশ্যে আনলেও, গুগল কেন নিজে থেকে বিষয়টি খোলসা করেনি—তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরেই তাদের সাফাই দিতে হয়। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আমেরিকার সেনেটর বার্নি স্যান্ডার্স অবিলম্বে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। এআই-এর এই লাগামছাড়া বৃদ্ধি মানবজাতির অস্তিত্ব সঙ্কটে ফেলতে পারে বলে বহু প্রযুক্তিবিদ আগেই সতর্ক করেছেন। এই ধরনের ঘটনার জেরে ইতিমধ্যেই নিরাপত্তার কথা ভেবে ওপেনএআই দুই সপ্তাহের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং অ্যানথ্রপিকও তাদের কাজের গতি শ্লথ করে দিয়েছে।

The put up Google Gemini Hacked | অবাধ্য আচরণ গুগলের এআই মডেল জেমিনির! অনুমতি ছাড়াই হ্যাক করল একাধিক সংস্থার সিস্টেম, গুগলের অন্দরমহলে এ কী কাণ্ড? appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *