প্রার্থীপদ প্রত্যাহারে ‘চাপ’ পুলিশের, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারিতে বিস্ফোরক প্রদেশ সভাপতি

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


নন্দীগ্রামের উপনির্বাচনের আগে জোর চাপানউতোর। তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। কংগ্রেস প্রার্থীকে পুরনো মামলায় গ্রেপ্তার কররা হয়েছে। তাঁকেও নাকি মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

শুক্রবার রাতেই কংগ্রেস নেতৃত্ব চণ্ডীপুর থানার সামনে পৌঁছয়। শনিবার সকালে পৌঁছে যান আদালত চত্বরে। সেখানে দাঁড়িয়েই বিজেপি ও পুলিশের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “আমরা নির্বাচন থেকে সরছি না। আদালত কী রায় দেয় তার উপর নির্ভর করছে সব। প্রার্থীর জেল হলে সেখান থেকেই প্রচার হবে। লিফলেট বানিয়ে এলাকায় কর্মীরা প্রচার করবেন। মানুষ তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।” কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের চোখ বেঁধে সৈকতের সামনে ঘোরানো হয়েছে বলে অভিযোগ শুভঙ্করের। তিনি বলেন, “আমাদের প্রার্থীকে গ্রেপ্তারের আগে চোখে কাপড় বেঁধে ঘোরানো হয়েছে। সমুদ্র সৈকতের দিকে নিয়ে যাওয়া হয়। বারবার বলা হয়েছে প্রার্থীপদ তুলে নিতে। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্ন করে গ্রেপ্তার হয়েছিলেন জেলা পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্য। আমরা এই লড়াই থেকে সরছি না।”

আরও পড়ুন:

একইসঙ্গে শুভঙ্কর মনে করিয়ে দেন নন্দীগ্রাম জমিরক্ষা কমিটির আন্দোলনে আমরা যেমন ছিলাম, আমাদের প্রার্থী যেমন ছিল, তেমনই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বাবা শিশিরবাবুও ছিলেন। কেন শুধু আমাদের প্রার্থীর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ হবে?” মিলনের নামে যা যা মামলা রয়েছে তার সবটাই তাঁর হলফনামায় দেওয়া রয়েছে, কিছুই লুকনো হয়নি বলে জানিয়েছেন শুভঙ্কর। দীর্ঘ ২০ বছরের পুরনো মামলায় এতদিন কেন পদক্ষেপ হয়নি সেই প্রশ্নও তুলেছেন। যদিও কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “নন্দীগ্রামে আমাদের রাস্তার চওড়াই আছে। আমরা যে টার্গেট রেখেছি সেভাবেই জিতব। কংগ্রেসটা আছে কোথায়? দূরবীন দিয়ে দেখতে হয়। কংগ্রেস পশ্চিমবঙ্গে আছে শুধু অধীরবাবুকে দেখলে মনে পড়ে। কংগ্রেসের মুখরক্ষা করার কোনও জায়গা নেই, তাদের কী আছে?” আগামী ৬ অক্টোবর ভোটাভুটি। ৯ অক্টোবর ভোটের ফল ঘোষণা। শেষ হাসি কে হাসেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *