Gazole | গাজোলে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার ৪, চাঞ্চল্য এলাকায়

Gazole | গাজোলে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার ৪, চাঞ্চল্য এলাকায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গাজোল: মালদার গাজোলে (Gazole) গো-হত্যার অভিযোগে তৃণমূল কংগ্রেসের (TMC) এক স্থানীয় নেতা (Chief) সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে গাজোল থানার পুলিশ। রবিবার ধৃত তৃণমূল নেতাকে জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও জনমানসে ব্যাপক শোরগোল পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রাতে গাজোলের অর্জুনপুর এলাকায় গো-হত্যার ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে শুক্রবার রাতে জাকির হোসেন (৫০), আসতাক হোসেন (৬২) এবং পাঁচু শেখ (৫৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাদের আদালতে তোলা হয়েছিল।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা তথা গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য কালিম কাওসার (৩৬)। এরপরই তৎপর হয় পুলিশ। শনিবার রাতে পশ্চিম সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *