Gasoline restriction eased | ডিজেল সরবরাহে বড় ছাড় রাজ্য সরকারের, কন্টেনারে তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল

Gasoline restriction eased | ডিজেল সরবরাহে বড় ছাড় রাজ্য সরকারের, কন্টেনারে তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সাধারণ মানুষ ও জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সুবিধার্থে ডিজেল সরবরাহের ওপর থেকে বড় বিধিনিষেধ তুলে নিল পশ্চিমবঙ্গ সরকারn (Gasoline restriction eased)। কন্টেনার বা পাত্রে ডিজেল কেনা নিয়ে এতদিন যে নিষেধাজ্ঞা ছিল, তা এবার শিথিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সংকট এড়াতে কেন্দ্র কিছু বিধিনিষেধ আরোপ করেছিল, যার মধ্যে অন্যতম ছিল পাত্রে ডিজেল না দেওয়া এবং দৈনিক জ্বালানি সংগ্রহের সীমা বেঁধে দেওয়া। এবার রাজ্য সরকার সেই নিয়মাবলী শিথিল করে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে এই বিধিনিষেধের আওতামুক্ত করেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বার্তায় জানিয়েছেন, “আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ডিজেল না পাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থরক্ষায় সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে।”

তিনি আরও উল্লেখ করেছেন যে, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থাগুলি এখন থেকে ব্যারেল বা কন্টেনারে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি, প্রতিদিন জ্বালানি সংগ্রহের ওপর যে ঊর্ধ্বসীমা ছিল, তাও তুলে নেওয়া হয়েছে।

তেল পাম্পগুলিতে এখন থেকে ডিজেল পাওয়ার জন্য গ্রাহকদের শুধু প্রাথমিক পরিচয়ের নথিপত্র (Identification Proof) দেখালেই চলবে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে কৃষি কাজ এবং পরিবহন ব্যবস্থায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা দ্রুত স্বাভাবিক হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *