জোহানেসবার্গঃ নামিবিয়ার জাতীয় ক্রিকেট দলের পরামর্শদাতা হলেন গ্যারি কার্স্টেন। রবিবার নামিবিয়া ক্রিকেট সংস্থার তরফে এই ঘোষণা হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে নির্ধারিত থাকা টি২০ বিশ্বকাপের সময় নামিবিয়া জাতীয় দলের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী কোচকে। নামিবিয়ার কোচ ক্রেগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন কার্স্টেন। ২০১১ সালে একদিনের ক্রিকেটে বিশ্বজয়ী ভারতীয় কোচকে জাতীয় দলের পরামর্শদাতা নিয়োগ করার পর নামিবিয়া ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ভারতের মাটিতে কার্স্টেনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই আমরা।’ কার্স্টেন নিজেও তাঁর নয়া দায়িত্বকে আগামীর চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
